বাংলাদেশে গণতন্ত্র ফিরবেইঃ জনাব তারেক রহমান

শুভ বার্তা লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
ছবিঃ শুভ বার্তা

মহান স্বাধীনতা দিবস -২০২২ইং উপলক্ষে ২৮ মার্চ ২০২২ইং রোজ সোমবার বিকেলে লন্ডনের “দ্যা রয়্যাল রিজেন্সী” অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজন করা হয় এক মত বিনিময় ও আলোচনা সভার। উক্ত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

সোমবার সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিটের দিকে শুরু হয় উক্ত মত বিনিময় ও আলোচনা সভা। অনুষ্ঠান শুরুর অনেক আগ থেকেই যুক্তরাজ্য বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের সরব উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে উঠে আলোচনা সভাটি। উপস্থিত বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের সুউচ্চ স্লোগান ও মুহুর মুহুর করতালিতে মুখরিত হয়ে উঠে পুরো হল রুমটি।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের বক্তব্যের পর সবশেষে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান তার বক্তব্যে বলেছেন যে- “আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মহান মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা আমার মহিয়শী মা ও বিএনপির মাননীয় সভানেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর সৈনিক ও শহীদদেরকে।”

জনাব তারেক রহমান আরো বলেছেন যে- “১৯৭১ সালের ২৫শে মার্চের কালো রাতে পাকিস্তানী বর্বর বাহিনীর গণহত্যার পর ২৬শে মার্চ সকালে চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই মহান স্বাধীনতার ঘোষণা দেন। এরপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ স্বাধীন হয়। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের মানুষ কি আজও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারছেন- বলুন??”

তিনি আরো বলেছেন যে- “দেশে আজ দুঃশাসন চলছে, মানবাধিকার হারিয়ে গেছে, গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। মানুষের বাক-স্বাধীনতার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। সুদীর্ঘ সময় থেকে বাংলাদেশে কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নেই। মানুষ অতিষ্ঠ হয়ে গণতন্ত্রের জন্য আজ হাহাকার করছেন। দেশে পাকাপোক্ত বাকশাল কায়েম করা হয়েছে। এতো কিছুর পরও বলি- বাংলাদেশে গণতন্ত্র ফিরবে এবং তা খুব শীঘ্রই। দেশের মানুষই গণআন্দোলনের মাধ্যমে তাদের সব অধিকার ফিরিয়ে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *