মিফতাহ সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জনাব মোঃ সাহাব উদ্দিন

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
গত ২১শে নভেম্বর ২০২১ইং রোজ রোববার বেলা আনুমানিক ১২.০০ ঘটিকার সময় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন সিলেটের কানাইঘাট উপজেলার কৃতিসন্তান, “দৈনিক শুভ বার্তার” সম্পাদক, সফল ব্যবসায়ী, শিক্ষক ও সংগঠক জনাব মোঃ সাহাব উদ্দিন ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব, সিলেটের গণমানুষের সংগ্রামী সফল নেতা এবং অত্যন্ত অমায়িক ও মার্জিত ব্যক্তিত্ব জনাব মিফতাহ সিদ্দিকী। আর উক্ত সৌজন্য সাক্ষাতটি অনুষ্ঠিত হয় জনাব মিফতাহ সিদ্দিকীর হাউজিং স্টেইটের বাসায়।
সৌজন্য সাক্ষাতে জনাব মিফতাহ সিদ্দিকী “দৈনিক শুভ বার্তার” সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিনের সাথে কুশল বিনিময় করেন এবং “দৈনিক শুভ বার্তার” অগ্রগতি বিষয়ে খোঁজ-খবর নেন। অপরদিকে জনাব মোঃ সাহাব উদ্দিনও জনাব মিফতাহ সিদ্দিকীর শারীরিক ও পারিবারিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। সৌজন্য সাক্ষাতে উভয়েই অত্যন্ত আনন্দ ও আত্মতৃপ্তি বোধ করেন। সুদীর্ঘ সময় ধরে চলে উক্ত সৌজন্য সাক্ষাতটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *