একজন অকৃত্রিম সমাজ সেবকের চিরবিদায় !!!

শুভ বার্তা জকিগঞ্জ(সিলেট) প্রতিনিধিঃ-
হাসান মুর্শেদ
১০ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ১৯:৫০মিনিট
ছবিঃ সংগৃহীত

 

আজ ১০ এপ্রিল ২০২২ইং রোজ রোববার বাংলাদেশ টাইম ভোর আনুমানিক ৫.১০ মিনিটের সময় ইন্তেকাল হয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন নিবাসী, জকিগঞ্জ উপজেলার ইছামতী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, একজন অকৃত্রিম সমাজ সেবক, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, পরোপকারী এবং অত্যন্ত অমায়িক ও মার্জিত ব্যক্তিত্ব জনাব মালেক আহমদ সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

জনাব মালেক আহমদ সাহেবের নামাজে জানাজা ও দাফন বাংলাদেশ টাইম বাদ আসর স্থানীয় নুরপুর, কালীগঞ্জের “ডাক্তার তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসা মাঠে” হাজার হাজার মানুষের সরব উপস্থিতিতে সুসম্পন্ন করা হয়েছে।

জনাব মালেক আহমদ সাহেবের মৃত্যুতে খুবই শোকাহত হয়ে পড়েছেন ওনার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে অনেকেই জনাব মালেক আহমদ সাহেবের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *