লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ !!!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত

অবশেষে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। খেলার দ্বিতীয়ার্ধে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের গোল জয় এনে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা শোকেসে তুলেছে লস ব্লাঙ্কোসরা।

ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব লিভারপুল। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার ফলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কিক-অফ বিলম্বিত হয়েছে।

 

অবেশেষে বাংলাদেশ সময় রাত ১টা ৩৬ মিনিটে খেলা শুরু হয়। খেলার ৫৯ মিনিটে ফেদেরিকো ভালভার্দের এগিয়ে দেয়া বল ডান পায়ে শট করেন ভিনিসিউস জুনিয়র। আর এর মাধ্যমেই খেলার একমাত্র গোলটি করেন তিনি। অবশেষে ঐ গোলের উপর নির্ভর করেই লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *