বন্যাদুর্গতদের পাশে ফের দাঁড়িয়েছে “দৈনিক শুভ বার্তা” !!!

শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
ছবিঃ শুভ বার্তা

গত কয়েক দিনের বিরতিহীন টানা বর্ষণ আর ভারতের পাহাড়ি ঢলের বদৌলতে বৃহত্তর সিলেট-সহ দেশের বেশকিছু অঞ্চলে দ্বিতীয়বারের মতো দেখা দিয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ একটি বন্যা। বিশেষ করে সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।

বৃহত্তর সিলেটের সব জায়গার বন্যা পরিস্থিতি খুবই খারাপ হলেও সিলেটের কানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলার ৯টি ইউনিয়নের বাসিন্দারাই পুরোপুরি ভাবে পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার পানিতে ডুবে ও ভেসে গিয়ে এরই মধ্যে বেশ কয়েকজন নিহতও হয়েছেন।

সিলেটের কানাইঘাট উপজেলার বন্যাদুর্গত পানিবন্দী অসহায় এসব মানুষের পাশে দ্বিতীয়বারের মতো আবারো সাহায্য- সহযোগীতা নিয়ে দাঁড়িয়েছে “দৈনিক শুভ বার্তা”। সোমবার কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির বন্যাদুর্গত পানিবন্দী অসহায় বেশ কয়েকটি পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বন্টন করা হয় “দৈনিক শুভ বার্তা” পত্রিকার পক্ষ থেকে। জনাব এ কে এম সাইফুল আলম, জনাব গোলাম কিবরিয়া ফয়সাল এবং জনাব মারুফ আহমদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত খাদ্য-সামগ্রী বন্টনে উপস্থিত ছিলেন জনাব মোঃ কবির উদ্দিন-সহ স্থানীয় এলাকার গণ্য-মান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

বন্যাদুর্গতদের মাঝে খাদ্য-সামগ্রী বন্টন বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুঠোফোনে জনাব মোঃ সাহাব উদ্দিন দৈনিক শুভ বার্তাকে জানিয়েছেন যে- “খুবই অল্প দিনের ব্যবধানে দু’বার আমার প্রিয় জন্মস্থান কানাইঘাট উপজেলা-সহ পুরো বৃহত্তর সিলেট ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। “দৈনিক শুভ বার্তার” পক্ষ থেকে আমরা দু’বারই সিলেটের কানাইঘাট উপজেলার বন্যাদুর্গতদের মাঝে খাদ্য-সামগ্রী বন্টন করেছি। এছাড়াও এবারে “বৃহত্তর সিলেট পর্তুগাল প্রবাসী” কর্তৃক সংগৃহিত সিলেটের বন্যাদুর্গতদের জন্য ত্রাণ তহবিলেও আমাদের পক্ষ থেকে সাহায্য- সহযোগীতা করা হয়েছে। তবে আমাদের পক্ষ থেকে করা সাহায্য-সহযোগীতা গুলো কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অল্প। বৃহত্তর সিলেটের বন্যাদুর্গতদের জন্য প্রয়োজন আরো ব্যাপকহারে সাহায্য- সহযোগীতার। আমি আশাবাদী – স্থানীয় ও দেশের সামর্থবানরা বন্যাদুর্গত পানিবন্দী এসব অসহায় মানুষের সহযোগীতায় আরো জোরে-শোরে মুক্ত হস্তে এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। ”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *