রাজধানী ঢাকা-সহ সারাদেশে জমে উঠেছে কুরবানী পশুর হাট !!!

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

যথা শীঘ্রই আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানী ঢাকা-সহ সারাদেশে জমে উঠেছে কুরবানী পশুর হাট।
রাজধানীর পশুহাটে গরু-ছাগলের বিক্রি বেড়েছে। তবে এখনো পুরোপুরিভাবে জমে উঠেনি হাট।

এদিকে, রাজধানী ঢাকার মতো ধীরে ধীরে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী সহ পুরো দেশেই জমে উঠেছে কুরবানী পশুর হাট। তবে এখনো বেচা-কেনা খুব একটা জমে উঠেনি। অনেকেই ধারণা করছেন যে- ঈদুল আযহা যেহেতু আর খুব একটা দূরে নয়, সেহেতু খুব শীঘ্রই অর্থাৎ আজ থেকে পুরো দেশের পশুহাটে পশু বিক্রি বাড়তে পারে।

উল্লেখ্য যে- রাজধানী ঢাকা সহ পুরো দেশের পশুহাটে অন্যান্য পশুর তুলনায় গরু-ছাগলের বিক্রি বেড়েছে । রাজধানীর প্রতিটি হাটেই গরু-ছাগল প্রচুর এসেছে। এসব গবাদিপশুর বেশির ভাগই যত্ন করে কোরবানির সময় বিক্রির জন্য লালন-পালন করা। স্বাস্থ্যবান এসব পশুর দামও তাই বেশ চড়া। পশুহাটে ছোট পশু খুবই কম। সেগুলোরও দাম ৭০-৮০ হাজার টাকা চাওয়া হচ্ছে। মাঝারি আকারের গরুর দাম চাওয়া হচ্ছে দেড় থেকে তিন লাখ টাকা। এ ছাড়া বৃহৎ আকারের গরু ৬ লাখ থেকে ২০ লাখ টাকাও চাওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *