নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের বাসায় জাতিসঙ্ঘের প্রতিনিধিদল !!!
শুভ বার্তা নিউজ ডেস্কঃ-
তারিখঃ ০৩ জানুয়ারী ২০২৩ইং রোজ মঙ্গলবার।
ছবিঃ সংগৃহীত
আজ ০৩ জানুয়ারী ২০২২ইং রোজ মঙ্গলবার দীর্ঘদিন যাবত নিখোঁজ বিএনপি নেতা জনাব সাজেদুল ইসলামের বাসায় ওনার পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে ঢাকায় নিযুক্ত জাতিসঙ্ঘের প্রতিনিধিদল আসেন এবং জনাব সাজেদুল ইসলামের পরিবারের সকল সদস্যদের বিষয়ে খোঁজ খবর নেন।
উল্লেখ্য যে- প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপি নেতা জনাব সাজেদুল ইসলাম। জনাব সাজেদুল ইসলামের রাজধানী ঢাকার শাহীনবাগের বাসায় আজ জাতিসঙ্ঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জনাবা হুমা খান ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জনাব জাহিদ হোসেন তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে কথা বলেছেন। এর আগে ১৪ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিঃ পিটার হাসও নিখোঁজ বিএনপি নেতা জনাব সাজেদুলের বাসায় যান এবং ওনার পরিবারের সকল সদস্যদের বিষয়েও খোঁজ খবর নেন।
দেশের গণমাধ্যমকে নিখোঁজ বিএনপি নেতা জনাব সাজেদুল ইসলামের বোন জনাবা সানজিদা ইসলাম জানিয়েছেন যে- ” মূলত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় আসার কারণে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, কতোটা চাপ এসেছে ও কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না, এসব বিষয়ে খোঁজ নিতেই জাতিসংঘের প্রতিনিধিদল আমাদের বাসায় এসেছিল।”
তিনি আরো জানিয়েছেন যে- “তাছাড়া জাতিসঙ্ঘ সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার থাকে। এ ধরনের ঘটনার শিকার ব্যক্তিদের পরিবার কী অবস্থায় আছে, প্রতিনিধিদলের সদস্যরা সে খোঁজও নিয়েছেন।” উল্লেখ্য যে- ০৩ জানুয়ারী ২০২২ইং রোজ মঙ্গলবার সকালে জাতিসঙ্ঘের এ প্রতিনিধিদল তাদের সাথে দেখা করেন।

