খালেদা জিয়ার সাজা স্থগিতের ক্ষেত্রে আগের শর্তই বলবৎ থাকবে: আনিসুল হক

শুভ বার্তা ঢাকা প্রতিনিধি:-
শরীফ হোসাইন
তারিখঃ- ০৯ মার্চ ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক বলেছেন যে- “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। আবেদনটি এসেছে বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে।”

তিনি আরো বলেছেন যে- “আমি যেটা মনে করি আগে যে শর্ত ছিল সেটিই থাকবে। জানতে পেরেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভাই শর্তযুক্ত মুক্তির জন্য আবেদন করেছেন। সেটি মন্ত্রণালয়ে এসেছে।”

জনাব আনিসুল হক আরো বলেছেন যে- “তবে আমার কাছে এখনও আসেনি। ফাইলটি দেখলে আমি জানাবো। আমি যেটা মনে করি আগে যে শর্ত ছিল সেটিই থাকবে। তার বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন আসে নাই। জামিন দেয়ার এখতিয়ার কিন্তু আদালতের, সরকারের না।

০৯ মার্চ ২০২৩ইং রোজ বৃহস্পতিবার সচিবালয়ে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ পূণরায় বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব আনিসুল হক এসব কথা বলেন।

উল্লেখ্য যে- বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি এবং পূর্ণ জামিন চেয়ে সরকারের কাছে যে আবেদন করা হয়েছিল তারই প্রেক্ষাপটে জনাব আনিসুল হক এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *