হিরো আলমের সঙ্গে তার স্ত্রী নুসরাতের বিচ্ছেদ হয়ে গেছে !
শুভ বার্তা বিনোদন ডেস্কঃ– বেশকিছু দিন ধরেই গুজব শোনা যাচ্ছিল হিরো আলমের সঙ্গে তার স্ত্রী নুসরাতের বিচ্ছেদ হয়ে গেছে। বৃহস্পতিবার নিজের ভ্যারিফাইভ ফেসবুক পেইজে দেওয়া একটি স্ট্যাটাসে সেই গুজব নাকচ করে দিয়েছেন হিরো আলম।
স্ট্যাটাসে হিরো আলম লেখেন- “আজ আমাদের শুভ বিবাহ বার্ষিকী। আজ দেখতে দেখতে আমাদের বিবাহের পাঁচটি বছর পার হলো। আমি সব সময় আল্লাহর কাছে এই দোয়া চাই যে আমরা যেন বাকি জীবন এভাবেই সুখে-দুঃখে এক সাথে থাকতে পারি। অনেকেই বলে আমাদের নাকি ছাড়াছাড়ি হয়েছে। এটা পুরোটাই ভুল ও মিথ্যা গুজব।”

