নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নারায়ণগঞ্জ ডিসির সাথে নানকের রাতে বৈঠক- তৈমূর

 

শুভ বার্তা ডেস্কঃ-
১৪ জানুয়ারী ২০২২ ইং, ০২:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে রাতের বেলায় বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নাসিক নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক। রাত পৌনে ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র কক্ষে তারা এ বৈঠক করেন। কিন্তু বৈঠকটি দিনে না হয়ে রাতে হওয়ার খবরে নানা প্রশ্ন দেখা দেয় প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে।

খবর পেয়ে সেখানে ছুটে যান গণমাধ্যমকর্মীরা। স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার এ বিষয়ে দেশের গণমাধ্যমকে বলেছেন যে- ” নির্বাচনকে প্রভাবিত করতেই গোপন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।”

বৈঠক শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে গণমাধ্যমকর্মীরা জাহাঙ্গীর কবির নানকের কাছে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন যে- “আজকে এখানে কোন গোপন বৈঠক করিনি। প্রধান ফটক দিয়েই ঢুকেছি এবং প্রধান ফটক দিয়েই বের হচ্ছি। ফলে এখানে লুকোচুরির কোনো বিষয় নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *