ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত বাসে আগুন

শুভ বার্তা ডেস্কঃ-
১৯ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ০১:০৫মিনিট
ছবিঃ সংগৃহিত

নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীগামী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার দুপ্তরা ইউনিয়নের বান্টি এলাকায় যমুনা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা দেশের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে- ” বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা না অন্য কিছু তা নিয়ে তদন্ত চলছে।”

 

আড়াই হাজারের ফায়ার সার্ভিসের ইনচার্জ জনাব শাহজাহান গণমাধ্যমকে জানান যে- “আগুন লাগার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। বাসটি ঢাকা থেকে নরসিংদী যাচ্ছিল। তবে আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি। চালকও হেলপার পালিয়ে গেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *