প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের অবিশ্বাস্য জয় !!!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
২৩ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২২:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহিত

আজ ২৩শে ফেব্রুয়ারী ২০২২ইং রোজ রোববার আফগানিস্তানের সাথে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ অবিশ্বাস্য জয় পেয়েছে। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুতে ৪৫ রানে নেই ছয় উইকেট। সেখান থেকে ২১৬ রান ছিল অনেক দূরের ব্যাপার। কিন্তু সপ্তম উইকেটে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ যা করে দেখালেন, তা অকল্পনীয়। আফগান বোলারদের নাচিয়ে এই জুটি গড়ল রেকর্ড।

অটল চিত্তে দাঁড়িয়ে গেলেন দুজনই। দুজনই খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। যেখানে হারের শঙ্কা ছিল চরমে, সেখানে এই জুটির বীরোচিত ইনিংসে জিতল বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচে বুধবার চট্টগ্রামে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২১৫ রানে অল আউট। জবাবে শুরুতে ধুকলেও মিরাজ-আফিফের ব্যাটে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় ৭ বল হাতে রেখে, ২১৯/৬। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *