রাত পোহালেই ২৬শে মার্চঃ মহান স্বাধীনতা দিবস !!!

শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত

আজ ২৫শে মার্চের কালো রাত্রি। রাত পোহালেই ২৬শে মার্চ-মহান স্বাধীনতা দিবস। এবারের ২৬শে মার্চ বাঙালী জাতির ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

১৯৭১ সালের আজকের এই দিনে শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। পরাধীনতার শিকল ভাঙার অদম্য আকাঙ্খায় এ দিন প্রাণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার মুক্তিকামী বীরেরা। দেশ-বিদেশে নানা আয়োজনে এবার দিবসটি উদযাপন করা হবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি। দিবসটি উপলক্ষে পুরো দেশে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *