সুপ্রিম কোর্টের রায়ের ওপরই নির্ভর করছে ইমরান খানের ভাগ্য !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৫ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ১৯:৫০মিনিট
ছবিঃ সংগৃহিত

সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা আটকে দিয়েছিলেন সেদেশের ডেপুটি স্পিকার। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে শুনানি এখন চলছে তার রায়ের ওপরই নির্ভর করছে ইমরান খানের ভবিষ্যৎ অর্থাৎ ভাগ্য।

ইমরান খানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাবটি আনে বিরোধী দলগুলো, রোববার এই প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ইমরান খানের নিজের দল এই প্রস্তাব আটকে দেয়। পাকিস্তানে এই রাজনৈতিক সংকট নিয়ে এখন জোর বিতর্ক চলছে। অনেকেই প্রশ্ন করছেন, কিভাবে সরকার এ রকম একটা সংকটের মাঝে পড়ল এবং এরপর কী ঘটতে পারে।

ইতিহাস বলছে- ইমরান খান ২০১৮ সালে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন। তিনি দুর্নীতির মোকাবেলা করা এবং অর্থনীতি ঠিক করার কথা বলে প্রচারণা চালিয়েছিলেন। পাকিস্তানের জনগণের বিরাট অংশের মাঝে এখনো তার জনপ্রিয়তা আছে। তবে পাকিস্তানে মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় এবং বিদেশী দেনার বোঝা আকাশচুম্বী হওয়ার প্রেক্ষাপটে অর্থনীতিতে যে সংকট দেখা দেয়, তার কারণে ইমরান খানের সমর্থন অবশ্য ধীরে ধীরে কমতে শুরু করে। আর এ সুযোগেই বিরোধীরা পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব এনেছেন। এখন বিষয়টি পাকিস্তানের হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। আদালতের রায়ের ওপরই এখন নির্ভর করছে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকবেন, নাকি মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *