সরকারের বিভিন্ন দুর্নীতির তথ্য-উপাত্তসহ দুদকে অভিযোগ পত্র জমা দিয়েছে বিএনপি !!!
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দুর্নীতির তথ্য-উপাত্তসহ দুদকে অভিযোগ পত্র জমা দিয়েছে বিএনপি। সোমবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি দল দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিবের সাথে দেখা করে স্মারকলিপি আকারে এ অভিযোগ পত্র জমা দিয়েছেন বলে দেশের গণমাধ্যমকে জানান জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বিএনপির পক্ষ থেকে আইনমন্ত্রী জনাব আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমানের মধ্যে টেলিফোনে কথোপকথনে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে বলা হয়েছে বলে জানান তিনি।
জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আরো জানান যে- “এছাড়াও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতাশেম বাবরের পাচারের অভিযোগ তদন্ত করতে দুদক বরাবর আবেদন করে প্রতিনিধিরা।”
তিনি আরো জানান যে- “দুদক একটি সংবিধিবদ্ধ স্বাধীন প্রতিষ্ঠান হলেও ডেপুটেশনে আসা কর্মকর্তাদের প্রভাবে অনেক তদন্ত থমকে যাচ্ছে।”
উল্লেখ্য যে- এর আগে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের দুর্নীতির তদন্ত চেয়ে চিঠি দেয়ার কথা জানান বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

