প্যারিসে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশী যুবক নিহত !!!

শুভ বার্তা প্যারিস (ফ্রান্স) প্রতিনিধিঃ-
জুবের আরমান
ছবিঃ সংগৃহীত

গত ২১শে মে ২০২২ইং রোজ শনিবার রাতে কাজ শেষ করে প্রতিদিনের মতো বাসায় ফিরছিলেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশী টগবগে যুবক মিঃ সোহেল রানা। পথিমধ্যে আগে থেকে উৎ পেতে থাকা আফ্রিকান সন্ত্রাসীরা মিঃ সোহেল রানার পথ রোধ করে দাঁড়ায় এবং সাথে থাকা মোবাইল ফোন-সহ ও টাকা-পয়সা যা কিছু আছে সবকিছু দিয়ে দিতে বলে।

 

মিঃ সোহেল রানা ওগুলো দিতে একটু কাল-বিলম্ব ও তর্ক করায় আফ্রিকান সন্ত্রাসী গ্রুপটি তার উপর চড়াও হয় এবং অত্যন্ত অমানবিক ও নির্মমভাবে তাকে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে মোবাইল ফোন ও সাথে থাকা টাকা-পয়সা-সহ সবকিছু নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত মিঃ সোহেল রানাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঃ সোহেল রানা অদ্য ২৫শে মে ২০২২ইং রোজ বুধবার সকাল আনুমানিক ০৭.১৫ মিনিটের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। উল্লেখ্য যে- মিঃ সোহেল রানার বাড়ী বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়।

 

মিঃ সোহেল রানার এমন আকস্মিক, করুন ও নির্মম মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন ফ্রান্স তথা পুরো ইউরোপের বাংলাদেশীরা এবং ওনার পরিবার-পরিজন ও আত্মীয়- স্বজনেরা। এরই মধ্যে অনেকেই মিঃ সোহেল রানার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে, জনাব সোহেল রানার উপর আক্রমণ ও তারপর ওনার মৃত্যুর ঘটনায় প্যারিসের পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেননি। তবে পুলিশ আপ্রাণ চেষ্টা করছেন মূল অপরাধী ও এই হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনের জন্য। মহান রব যেন জনাব সোহেল রানাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *