এখনই কঠিন কর্মসূচি নয়ঃ বিএনপি

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

গত ১১ আগস্ট ২০২২ইং রোজ বৃহস্পতিবার ঢাকার পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা জানিয়েছেন যে- “এখনই কঠিন কর্মসূচি নয়!! অর্থাৎ এখনো কঠিন আন্দোলনে যাবার সময় আসেনি। ”

বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা আরো জানিয়েছেন যে- “এখনই কঠিন কর্মসূচি দিয়ে রাজপথে নামতে চায় না বিএনপি। দলের পক্ষ থেকে কঠিন কর্মসূচির সময় এখনো আসেনি। বিএনপির মূল লক্ষ্য হচ্ছে সরকারবিরোধী দলগুলোকে সাথে নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ একটি সরকারের দাবি আদায় করা। আর এই লক্ষ্যে বিএনপি নিয়মিত ভাবেই কাজ করে যাচ্ছে।”

মহাসমাবেশে বক্তারা আরো জানিয়েছেন যে- “আমরা অর্থাৎ বিএনপি খুবই সতর্ক পদক্ষেপে এগোচ্ছেন। কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্য সহকারে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে আরো কিছুটা সময় নিতে চাই আমরা। ”

উল্লেখ্য যে- পুলিশের গুলিতে ভোলায় দুই নেতা নিহত হওয়া এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ৫ আগস্ট থেকে টানা কর্মসূচিতে রয়েছে বিএনপি। এসব কর্মসূচি মূলত বিক্ষোভ সমাবেশকেন্দ্রিক। এর মধ্যে গত বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বড় শোডাউন দিয়েছে দলটি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। মহাসমাবেশ পল্টনের আশেপাশেও ছড়িয়ে পড়ে। মুহূর মুহূর শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মহাসমাবেশ স্থল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *