ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে পরিস্থিতি ক্রমশই কঠিন হয়ে পড়ছেঃ জেলেনস্কি

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
এম এ ইলিয়াস চৌধুরী
তারিখঃ ০৫ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ রোববার
ছবিঃ সংগৃহীত

ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি বুঝাতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট মিঃ ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে- “ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে পরিস্থিতি ক্রমশই কঠিন হয়ে পড়ছে। ”

মিঃ জেলেনস্কি আরো বলেছেন যে- ” বাখমুট, ভুলেদার ও লিমান-দনিয়েৎস্কের এই তিনটি শহরে তীব্র লড়াই চলছে যেখানে ইউক্রেনীয় সৈন্যরা কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।”

উল্লেখ্য যে- বিবিসি জানিয়েছে যে- বাখমুট শহরে ইউক্রেনের সৈন্যরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই শহরের কোনো কোনো অংশে রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে। রুশ সৈন্যরা কয়েক মাস ধরে বাখমুট শহরের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। প্রায় এক বছর আগে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এই শহরটির দখল নিয়েই উভয় পক্ষের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে যুদ্ধ চলছে।”

তবে সব পরিস্থিতিকে ছাপিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট মিঃ জেলেনস্কি এখনো স্বপ্ন দেখেন যে- একদিন তিনি ইউক্রেনকে রাশিয়ার দখল থেকে মুক্ত করবেন-ই করবেন। পুরো দেশের মানুষ আবারো স্বাধীনতার সুখ উপভোগ করবেন এবং স্বাধীন ও মুক্তভাবে সবাই জীবন যাপন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *