পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের অভিষেক অনুষ্ঠান অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন !!!

শুভ বার্তা প্রতিবেদন:-
মোঃ সাহাব উদ্দিন
তারিখঃ- ০৯ অক্টোবর ২০২৩ইং
ছবিঃ সংগৃহীত।

গতকাল ০৮ই অক্টোবর ২০২৩ইং রোজ রোববার রাত ৯.০০ ঘটিকার সময় লিসবনের “টেস্ট অব লিসবন” রেষ্টুরেন্টে” নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ-সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-পর্তুগাল শাখার অভিষেক অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে।

পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সুজন মিয়ার সঞ্চালনায় উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব মুকিতুর রহমান চৌধুরী সেলিম। অভিষেক অনুষ্ঠানটি উদ্ভোধন করেন পর্তুগাল বিএনপির সম্মানীত সভাপতি জনাব অলিউর রহমান চৌধুরী।

উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব নাসির আহমেদ শাহীন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব দেলোয়ার হোসেন শাহীন ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব গোলাম মাহমুদ আজম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির প্রচার সম্পাদক জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ,পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা জনাব মোঃ মহিন উদ্দিন, জনাব মোঃ সাহাব উদ্দিন, জনাব এমদাদুর রহমান স্বপন,জনাব হাসিব আহমেদ, জনাব দিলোয়ার আহমেদ রাফি,জনাব কবির আহমেদ, জনাব এম কে নাসির, জনাব আব্দুল মতিন ও জনাব সাইদুল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা, আব্দুর রকিব, মো: কনর মিয়া, জনাব আনোয়ার হোসেন শিহাব, জনাব সানি, পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জনাব রিয়াজ উদ্দিন, জনাব জুমন আহমেদ, জনাব আমান ও জনাব জয়নাল টিপু, জনাব মুন্না তালুকদার, জনাব ওয়েব চৌধুরী, জনাব ইমরান হোসেন ও জনাব ইমন আহমদ-সহ পর্তুগাল বিএনপি ও পর্তুগাল স্বেচ্ছাসেবক দল-সহ পর্তুগাল বিএনপির অন্যান্য সকল অঙ্গ সংগঠনের সর্বশ্রেণীর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং এরপর সম্মিলিতভাবে দাঁড়িয়ে দেশাত্মবোধক এবং দলীয় সংগীত পরিবেশন করা হয়। এরপরই অভিষেক অনুষ্ঠানটির শুভ উদ্ভোধন করেন পর্তুগাল বিএনপির সম্মানীত সভাপতি জনাব অলিউর রহমান চৌধুরী।

অভিষেক অনুষ্ঠানটি উদ্ভোধনের পর পরই অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য পেশ করেন। অতিথিদের বক্তব্য শেষ হবার পর দলের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে কেক কাটা হয়।

সবশেষে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাত পাঠ করা হয়। সবার সরব ও আন্তরিক উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের উক্ত অভিষেক ও আলোচনা অনুষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *