অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতির সাথে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
১৫ অক্টোবর ২০২১ইং
গত ১৩ অক্টোবর ২০২১ইং রোজ বুধবার বিকেলে পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত “পর্তুগাল বাংলা প্রেসক্লাব” এর অফিসে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি জনাবা আখি সীমা কায়সার, পর্তুগালের কমিউনিটি নেতা, সুপরিচিত প্রিয়মুখ ও পর্তুগাল সোস্যালিস্ট পার্টির নেতা জনাব রানা তাসলিম উদ্দিন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঃ মোঃ রাসেল আহাম্মেদ-সহ পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে পর অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি জনাবা আখি সীমা কায়সারকে “পর্তুগাল বাংলা প্রেসক্লাব” এর পক্ষ থেকে সুন্দর ও আকর্ষণীয় কিছু গিফট-সামগ্রী উপহার দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে এর প্রতিক্রিয়ায় জনাবা আখি সীমা কায়সার “শুভ বার্তা”কে জানিয়েছেন যে- ” অনেক খুশী, উপহার পেলে কার না ভালো লাগে। রানা ভাই-সহ এখানকার সবার সাথে আলাপ করে অনেক ভালো লেগেছে। ” এ বিষয়ে জনাব রানা তাসলিম উদ্দিন সাহেব জানিয়েছেন যে- ” গত ৭/৮ দিন খুবই ব্যস্ত ছিলাম ইউরোপের বিভিন্ন দেশে মিটিংয়ে। মাত্র ফিরলাম। আখি সীমা কায়সার ম্যাডামের সৌজন্যে সবার সাথে দেখা, ভালো লেগেছে। ” পর্তুগাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঃ মোঃ রাসেল আহাম্মেদ এ বিষয়ে “শুভ বার্তা” কে জানিয়েছেন যে- “আখি সীমা কায়সার ম্যাডামকে খুব মিস করবো-উনি চলে যাবার পর। ওনার কাছ থেকে আমাদের ইয়াংস্টার সাংবাদিকদের সত্যিই অনেক কিছু শেখার আছে।”

