আগুনে পুড়লো অসহায় কৃষকের পাকা ধান

শুভ বার্তা ডেস্কঃ-
০৮ জানুয়ারী ২০২২ইং
চট্টগ্রামের হাটহাজারীতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তের অমানবিক নিষ্ঠুরতার বলি হয়ে আগুনে পুড়ল এক কৃষকের পাকা আমন ধান। বৃহস্পতিবার রাতে উপজেলার ৬নং ছিপাতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে কিভাবে ফসলী জমিতে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেননি ক্ষতিগ্রস্ত ঐ কৃষক।
কান্না জড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত ঐ কৃষক মো. খোকন গণমাধ্যমকএ জানিয়েছেন যে- “অনেক আশা নিয়ে বর্গা জমিতে আমন ধান বুনে ছিলাম। এ বছর ধানের ফলন দেখে খুশীও হয়েছিলাম। পাকা ধান কেটে মাড়াইয়ের জন্য স্তূপ করে রেখে ছিলাম। কিন্তু কে বা কারা আগুন লাগিয়ে দিলে সম্পূর্ণ মাড়াই করে রাখা ধান পুড়ে ছাই হয়ে যায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার ছিপাতলী ইউপি চেয়ারম্যান নূরুল আহসান লাভু গণমাধ্যমকে বলেছেন যে- ” বিষয়টি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। আমরা তদন্ত করে দেখছি, এ জঘন্য ঘটনাটি কারা ঘটিয়েছেন। অপরাধীদের খোঁজ খবর পেলে দ্রুতই তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হবে এবং কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।”
