দৈনিক শুভ বার্তার আনুষ্ঠানিক যাত্রা শুরু

শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
২১ অক্টোবর ২০২১ইং

২০শে অক্টোবর ২০২১ ইং রোজ বুধবার রাতে পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশী কমিউনিটি ও প্রেস মিডিয়ার নেতৃবৃন্দদের প্রাণবন্ত সরব উপস্থিতিতে “দৈনিক শুভ বার্তার” আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এক আলোচনা সভা ও ডিনার পার্টির আয়োজন করা হয়। জনাব আব্দুল ওয়াদুদ পারভেজের সুনিপুণ ও বলিষ্ঠ সঞ্চালনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক শুভ বার্তার” সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত প্রিয়মুখ জনাব রানা তাসলিম উদ্দিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ” পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি জনাব রনি মোহাম্মদ ও সাধারণ সম্পাদক জনাব মোঃ রাসেল আহাম্মেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহীন সাইদ,পর্তুগাল বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হেলাল উদ্দিন আহমদ চৌধুরী সহ বাংলাদেশী কমিউনিটির ছোট-বড় অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে জনাব রানা তাসলিম উদ্দিন সাহেব বলেছেন যে- ” দৈনিক শুভ বার্তার” কাছ থেকে আমরা নির্ভুল, সঠিক, সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ আশা করি। দৈনিক শুভ বার্তা” যেন হয় দীর্ঘ মেয়াদী ও সত্য সন্ধানী। পত্রিকাটি যেন হয়ে উঠে কমিউনিটির মানুষের জন্য অকৃত্রিম ও বিশ্বস্ত বন্ধু। আমি পত্রিকাটির সম্পাদকের সাহসিকতার ভূয়সী প্রশংসা করছি।”

জনাব রনি মোহাম্মদ সাহেব বলেছেন যে-” পর্তুগালে এর আগেও বাংলা অনলাইন পত্রিকা থাকলেও
দৈনিক অনলাইন পত্রিকা এটিই প্রথম এবং দৈনিক শুভ বার্তা-ই পর্তুগালে প্রথম কোন অনলাইন দৈনিক -যেটি কিনা আনুষ্ঠানিক ভাবে তাদের যাত্রা শুরু করেছে। আমি এর সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন সাহেব ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। ”

জনাব মোঃ রাসেল আহাম্মেদ বলেছেন যে- “আমার যদি কোন ভুল না হয়-তবে এটা সত্য যে পর্তুগালে এই প্রথম কোন অনলাইন দৈনিক আনুষ্ঠানিক ভাবে তাদের যাত্রা শুরু করেছে। আমি এ পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি। ”

সভাপতির বক্তব্যে জনাব মোঃ সাহাব উদ্দিন বলেছেন যে-“দৈনিক শুভ বার্তা” সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে। সব বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে “দৈনিক শুভ বার্তা” অসীমিত সময়ের জন্য আপনাদের পাশে থাকতে চায়। আর সে জন্য “দৈনিক শুভ বার্তা” সবসময়ই আপনাদের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা ও সহযোগীতা আশা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *