ইসি গঠনে ৮ জনের নাম প্রস্তাব ডা: জাফরুল্লাহ চৌধুরীর

শুভ বার্তা ডেস্কঃ-
১৩ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ০৩:০৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আটজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী।

ডা: জাফরুল্লাহ চৌধুরী যাদের নাম প্রস্তাব করেছেন তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়াল।

১২ ফেব্রুয়ারী রোজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *