পর্তুগাল প্রবাসী জনাব ইলিয়াস সাহেবের ইন্তেকাল !!!

শুভ বার্তা প্রতিবেদন:-
তাহের রায়হান
তারিখঃ- ১০ আগস্ট ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভোগ ছিলেন পর্তুগাল প্রবাসী জনাব ইলিয়াস সাহেব। গত বেশ কিছুদিন যাবত ওনার অসুস্থতা আরো বেড়ে যায়। ফলে গত কিছুদিন যাবত তিনি পর্তুগালের একটি হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল রাত থেকেই ওনার স্বাস্থ্যগত অবস্থার আরো অবনতি ঘটে এবং আজ ০৯ আগস্ট ২০২৩ইং রোজ বুধবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

মৃত্যুকালে জনাব ইলিয়াস সাহেবের আনুমানিক বয়স হয়েছিল ৪৮ বছর। জানা যায়- জনাব ইলিয়াস সাহেবের গ্রামের বাড়ী সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। ওনার এমন আকস্মিক মৃত্যুর সংবাদে দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওনার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

জনাব ইলিয়াস সাহেবের ছোট্ট তিনটি সন্তান ও স্ত্রী-সহ ওনার পরিবারটি বেশ কিছুদিন যাবত পর্তুগালে বসবাস করে আসছেন। পরিবারের একমাত্র কর্মক্রম ব্যক্তিটিকে হারিয়ে ওনার স্ত্রী-সন্তান ও পরিবার-পরিজনেরা দিশেহারা হয়ে পড়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন পর্তুগাল প্রবাসী জনাব ইলিয়াস সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *