ইউক্রেনের ৮০০ এর অধিক সামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছিঃ রাশিয়া
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
২৬ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫৬ মিনিট
ছবিঃ সংগৃহিত
ইউক্রেন – রাশিয়া যুদ্ধে নিজেদের একক সফলতা দাবী করে রাশিয়া জানিয়েছেন যে- “আমরা ইউক্রেনের ৮০০ এর অধিক সামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছি।” শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবী করেছে যে- ইউক্রেনের ৮০০ এর অধিক সামরিক অবকাঠামো ধ্বংস করেছে রাশিয়া। এর মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনীকে পঙ্গু বানিয়ে দেয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মিঃ ইগর কোনাশেনকভ বলেছেন যে- “ইউক্রেনের ১৪টি বিমানঘাঁটি, ১৯টি কমান্ড পোস্ট, ২৪টি এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ৪৮ টি রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। এছাড়া ইউক্রেনীয় নৌ-বাহিনীর আটটি নৌযানও ধ্বংস করা হয়েছে।”

