কোন পূর্বশর্ত ছাড়াই রাশিয়ার সাথে সাক্ষাতে রাজি ইউক্রেন !!!

শুভ বার্তা ডেস্কঃ-
২৭ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫৮ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

অবশেষে কোন পূর্বশর্ত ছাড়াই রাশিয়ার সাথে সাক্ষাতে রাজি ইউক্রেন। বেলারুশ-ইউক্রেন সীমান্তে স্থানীয় সময় সোমবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট মিঃ ভলোদিমির জেলেনস্কি বেলারুশের প্রেসিডেন্ট মিঃ আলেক্সান্ডার লুকাশেংকোর সঙ্গে কথা বলার পর এক বিবৃতিতে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন।

 

এ বিষয়ে মিঃ জেলেনস্কি বলেছেন যে- “আমরা একমত হয়েছি যে ইউক্রেনের প্রতিনিধিদল কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করবে। প্রিয়াপাত নদীরা কাছে ইউক্রেন বেলারুশ সীমান্তে ঐ বৈঠক অনুষ্ঠিত হবে।”

এ সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকো নিয়েছেন বলে তিনি জানান। তবে সম্ভাব্য এ বৈঠক নিয়ে রাশিয়া বা বেলারুশ কোনো বিবৃতি দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *