দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল ডেকেছিঃ ডা: জাফরুল্লাহ চৌধুরী
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
১১ মার্চ ২০২২ইং, সময়ঃ ১৫:৪১ মিনিট
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্রর ট্রাস্টি জনাব ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন যে- “দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতালের ডাক দিয়েছি।”
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেছেন যে- ” সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, জনগণের কথা সরকারের কানে প্রবেশ করানোর জন্য আগামী ২৮ মার্চ সকল রাজনৈতিক দলের, সকল মানুষের উচিত শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা।”
তিনি আরো বলেছেন যে- “আপনারা ২৮ তারিখ বাসার বাইরে বের হবেন না। হলেও হরতালে যোগ দেয়ার জন্য বের হবেন। সবাই মিলে দল-মত নির্বিশেষে যে যেভাবে পারেন ২৮ মার্চ এই হারতাল পালন করেন। তাতে দেশ ও জাতির উপকার হবে এবং আমাদের কথা সরকারের কানে পৌছাবে।”
১১ মার্চ রোজ শুক্রবার বিকেলে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

