সিরিজ রক্ষার ম্যাচে আগামীকাল ফের মাঠে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা !!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
২২ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:১৮ মিনিট
ছবিঃ সংগৃহিত

আগামীকাল ২৩ মার্চ ২০২২ইং রোজ বুধবার ওয়ানডে সিরিজ রক্ষার ম্যাচে অর্থাৎ তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। আর এ ম্যাচটিকে ঘিরে টান টান উত্তেজনা কাজ করছে উভয় টিমের ভক্ত শিবিরে।

প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৩৮ রানে জয়লাভ করে। জবাবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাও ৭ উইকেটে জয়লাভ করে। এখন আগামীকালকের ম্যাচটি যেন উভয় দলের কাছেই অলিখিতভাবে সিরিজ রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে- তারা আগামীকালকের ম্যাচটি জেতার জন্য মরিয়া হয়ে আছেন। অপরদিকে দক্ষিণ আফ্রিকা টিমও জানিয়েছে যে- তারা শেষ ম্যাচটি জেতার জন্য নিজেদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে। এখন দেখা যাক, আগামীকাল কারা ম্যাচে জিতে সিরিজটি নিজেদের করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *