অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লো সদা হাস্যজ্জ্বল কিশোর সোহাগ !!
শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
০২ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২০:৫৭ মিনিট
ছবিঃ সংগৃহিত
অবশেষে আজ ০২রা এপ্রিল রোজ শনিবার বাংলাদেশ টাইম ভোর সোয়া তিনটার দিকে রাজধানী ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লো সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির আকুনী নিবাসী জনাব আবদুস সাত্তার সাহেবের ছেলে, অত্যন্ত মিশুক, শান্তশিষ্ট, পরোপকারী ও সদা হাস্যজ্জ্বল কিশোর আবুল হাসান সোহাগ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে সোহাগের বয়স হয়েছিল মাত্র ১৭ বছর।
সোহাগের অকাল মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন ওর পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও পরিচিত- অপরিচিত সবাই। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে অনেকেই শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
সোহাগের পারিবারিক সূত্র থেকে জানা যায় যে- আজ থেকে প্রায় দেড়-দুই মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয় সোহাগ। এরপর তাৎক্ষণিক ভাবে সোহাগকে ঢাকার “শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে” ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় আজ অর্থাৎ ০২রা এপ্রিল ২০২২ইং রোজ শনিবার বাংলাদেশ টাইম ভোর সোয়া তিনটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সোহাগ। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন সোহাগকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

