স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
০৬ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২৩:১০মিনিট
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার নিজ বাসায় ফিরে গেছেন। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার বিকাল পৌনে ৪টায় গুলশানের ‘ফিরোজা’ থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির সভানেত্রী। সেখানে তার রেডিওলজিক্যাল পরীক্ষা, ইমেজিং, ব্লাড ও ইউরিন পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, হার্টের টেস্ট প্রভৃতি নিরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার পর বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য যে- এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন একটানা চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারী তিনি তার নিজ বাসায় ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *