নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছেঃ সংসদে প্রধানমন্ত্রী
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন যে- “টিসিবি’র বিক্রয় কার্যক্রম চলমান থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে।”
০৬ এপ্রিল রোজ বুধবার সংসদে সরকারী দলের সংসদ সদস্য জনাব কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “করোনা মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই পণ্যমূল্য লাগামহীনহারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর কুফল হিসেবে আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।”
প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “জনবান্ধব বর্তমান সরকার দেশের নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের কার্যক্রমের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রয়েছে। পবিত্র রজমান মাসে নিত্যপণ্য অবশ্যই সহনীয় পর্যায়ে থাকবে।”

