শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবোঃ ইমরান খান

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত

 

সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে আবার অনাস্থা ভোটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আদালতের ঐ রায়ের ঘণ্টা কয়েকের মধ্যে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় ইমরান খান লেখেন যে- “শুক্রবার ক্যাবিনেটের বৈঠক ডেকেছি। সংসদীয় দলের বৈঠকও ডেকেছি। সন্ধ্যায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেব। সব সময়েই দেশবাসীর পাশে আছি এবং পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”

উল্লেখ্য যে- অনাস্থা প্রস্তাব খারিজ এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্তকে বৃহস্পতিবার অসাংবিধানিক বলে ঘোষণা করে পাক সুপ্রিম কোর্ট। টানা চার দিনের শুনানির পর প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই ঘোষণা করে। পাশাপাশি, ঐ বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে যে শনিবার সকাল সাড়ে ১০টায় পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে ইমরানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *