আগামীকাল শুক্রবারঃ পবিত্র মাহে-রমজানের জুমায়াতুল বিদা !!!

শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত

২৯ শে এপ্রিল রোজ শুক্রবার!! পুরো বিশ্বে পবিত্র মাহে রমজান মাসের শেষ জুমা অর্থাৎ পবিত্র জুমায়াতুল বিদা পালিত হবে, ইনশাআল্লাহ। জুমায়াতুল বিদা অর্থাৎ পবিত্র রমজান মাসের শেষ জুমার নামাজের পর পুরো বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা নিজ নিজ ভুলের জন্য ক্ষমা চেয়ে প্রার্থনা করবেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে।

পুরো বছরের মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো পবিত্র মাহে রমজান মাস। আর আগামীকালই এই পবিত্র মাসের শেষ জুমা বার। সংগত কারণেই এই জুমা বারটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন পবিত্র শবে-কদর ও জুমায়াতুল বিদার উছিলায় আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *