আগামীকাল জনাব শাওন আহমেদের নামাজে জানাজা সুসম্পন্ন করা হবে !!!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
ছবিঃ সংগৃহীত
দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভোগে অবশেষে গত ০৯ আগস্ট ২০২২ইং রোজ মঙ্গলবার রাতে পর্তুগালের রাজধানী লিসবনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন বাংলাদেশী টগবগে যুবক এবং পর্তুগাল প্রবাসী জনাব শাওন আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
আগামীকাল ১২ই আগস্ট ২০২২ইং রোজ শুক্রবার বাদ জুমা পর্তুগালের রাজধানী লিসবনের “সেন্ট্রাল মসজিদে” জনাব শাওন আহমেদের নামাজে জানাজা সুসম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ। আর এরই ধারাবাহিকতায় আগামী ১৩ই আগস্ট ২০২২ইং রোজ শনিবার জনাব শাওন আহমেদের দাফনও সুসম্পন্ন করার কথা রয়েছে।
জনাব শাওন আহমেদের নিকট আত্মীয় ও পর্তুগাল প্রবাসী জনাব মিনহাজ এম এ হাকিম এ বিষয়ে দৈনিক শুভ বার্তাকে জানিয়েছেন যে- “আগামীকাল শুক্রবার বাদ জুমা লিসবনের “সেন্ট্রাল মসজিদে” জনাব শাওন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এর পর দিন অর্থাৎ শনিবার লিসবনের “সিমিতেরিও দি কারনিদে, আর. রিও জেজেরে, পোস্ট কোড- ১৬০০-৭৫৫, লিসবন/
Cemiterio de Carnide, R.Rio Zezere, 1600-755 Lisboa এ ওনার দাফনও সুসম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। এতে আপনাদের সবার সরব উপস্থিতি, সহযোগীতা ও দোয়া একান্তভাবে কামনা করছি।”
উল্লেখ্য যে- জনাব শাওন আহমেদের গ্রামের বাড়ী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। জনাব শাওন আহমেদের মৃত্যুতে ওনার বাবা-মা, ভাই-বোন, পরিবার-পরিজন, আত্মীয়- স্বজন ও বন্ধু-বান্ধব সবাই খুবই মর্মাহত হয়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব শাওন আহমেদকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

