অবিলম্বে মিথ্যা মামলা ও গুলি করে মানুষ হত্যা বন্ধ করুনঃ মির্জা ফখরুল

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
২১ অক্টোবর ২০২২ইং, সময়ঃ ০৫:৪৬ মিনিট
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “অবিলম্বে মিথ্যা মামলা ও গুলি করে মানুষ হত্যা বন্ধ করুন। আপনারা ইতিহাস ভুলে যাবেন না। দেশের মানুষ কাউকে ক্ষমা করেনি। সাধারণ মানুষের মনের ভাষা বুঝতে শিখুন।”

তিনি আরো বলেছেন যে- “আমাদের চলমান আন্দোলনের মূল লক্ষ্য এই সরকারের গণবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসা।”

জনাব ফখরুল আরো বলেছেন যে- ” সারাদেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আন্দোলন। আমরা বলতে চাই যে- আমাদের যেসব সহযোদ্ধা শহীদ হয়েছেন তাদের রক্ত ও আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। এই দেশের জনগণই একদিন এই সরকারের সকল অন্যায়ের সঠিক জবাব দেবেন এবং তা যথাশীঘ্রই। ”

২০ অক্টোবর ২০২২ইং রোজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য যে- সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশী হামলা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা নির্যাতনের প্রতিবাদে ঢাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *