পর্তুগাল প্রবাসী টগবগে যুবক জনাব আব্দুল মুমিনের ইন্তেকাল !!!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
তারিখঃ- ০৮ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বুধবার
ছবিঃ- সংগৃহীত
অদ্য ০৮ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বুধবার দিবাগত রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পর্তুগাল প্রবাসী, টগবগে যুবক, অত্যন্ত অমায়িক ও মার্জিত ব্যক্তিত্ব এবং পর্তুগাল বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত প্রিয়মুখ জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবের আনুমানিক বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। ওনার গ্রামের বাড়ী সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউপির মাদবপুর গ্রামে। জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবের এমন আকস্মিক মৃত্যুতে দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজন শোকে একেবারেই ভেঙে পড়েছেন।
পর্তুগালে বসবাসরত জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবের পরিচিতজনদের সাথে আলাপ করে জানা যায় যে- জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব প্রতিদিনের মতো বুধবার কাজে যান। কাজ শেষে রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় বাই-সাইকেল যোগে ঘরে ফেরার পথে লিসবনের স্থানীয় আইপি-০৭ সড়কে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে ঘটনাস্থলেই জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবের ইন্তেকাল হয়।
পর্তুগাল প্রবাসী এবং পরিবারের উর্পাজনশীল সন্তানকে হারিয়ে জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবের বাবা-মা ও ভাই-বোনেরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

