দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দুদকের সাবেক কমিশনার জনাব সাহাবুদ্দিন !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ১২ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ রোববার
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের নতুন এবং ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এখন আর ভোটের প্রয়োজন হচ্ছে না। ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক কমিশনার জনাব সাহাবুদ্দিনই।
জাতীয় নির্বাচনের আগে এবার রাষ্ট্রপতি নির্বাচনের দিকে সবার নজর ছিল। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি- এ নিয়ে ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত অনেকের নাম নিয়ে নানা আলোচনা হচ্ছিল। কিন্তু সব অনুমান ও জল্পনা-কল্পনা ভুল প্রমাণ করে ১২ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ রোববার মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ।
উল্লেখ্য যে- রাষ্ট্রপতি পদে আর অন্য কোনো প্রার্থী না থাকায় এখন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণার অপেক্ষা। বিধান অনুযায়ী, আগামীকাল সোমবার প্রার্থিতা বাছাইয়ে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বৈধ বিবেচিত হলে নির্বাচন কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করবে। এখন শুধু প্রক্রিয়া শেষ হওয়ার পালা।

