সাবেক অধ্যক্ষ অধ্যাপক জনাব সালেহ আহমদ সাহেবের ইন্তেকাল !!!
শুভ বার্তা সিলেট প্রতিনিধি:-
জসিম মাহমুদ
তারিখঃ- ১৬ ডিসেম্বর ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত
আজ ১৬ই ডিসেম্বর ২০২৩ইং রোজ শনিবার ইন্তেকাল হয়েছে সিলেটের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “সিলেট মুরারী চাঁদ/এম সি কলেজের” সাবেক অধ্যক্ষ, জ্ঞানগুরু অধ্যাপক, সিলেট এম সি কলেজ ছাত্রাবাসের ৩য় ব্লকের সাবেক তত্ত্বাবধায়ক এবং অত্যন্ত অমায়িক ও মার্জিত ব্যক্তিত্ব এবং একজন সম্পূর্ণরূপে সাদা মনের মানুষ অধ্যাপক জনাব সালেহ আহমদ সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
অধ্যাপক জনাব সালেহ আহমদ সাহেবের ইন্তেকালে শোকাহত হয়ে পড়েছেন ওনার পরিবার- পরিজন, শত-সহস্র ছাত্র/ছাত্রীরা, সহকর্মীবৃন্দ, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনেরা।
জানা যায় – অধ্যাপক জনাব সালেহ আহমদ সাহেব দীর্ঘদিন যাবত বিভিন্ন শারীরিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। গত বেশ কিছুদিন যাবত স্যারের শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে এবং আজ ওনার মৃত্যু হয়। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন দেশ ও জাতির গুণী এই মানুষটিকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

