দৈনিক শুভ বার্তার আনুষ্ঠানিক যাত্রার আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ দূতাবাস পর্তুগালকে
শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
১৯ অক্টোবর ২০২১ইং
গতকাল ১৮ অক্টোবর ২০২১ইং রোজ সোমবার পর্তুগালের প্রথম অনলাইন বাংলা দৈনিক “দৈনিক শুভ বার্তা” এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আগামী ২০শে অক্টোবর ২০২১ইং আয়োজিত আলোচনা সভায় যোগদানের জন্য “বাংলাদেশ দূতাবাস- লিসবন, পর্তুগাল” এর মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান সাহেব ও সম্মানীত সকল অফিসারবৃন্দ এবং সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসানের পক্ষে “দৈনিক শুভ বার্তা” এর আমন্ত্রণ পত্রটি গ্রহণ করেন দ্বিতীয় সচিব জনাব আব্দুল্লাহ আল রাজি। জনাব আব্দুল্লাহ আল রাজি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় “দৈনিক শুভ বার্তা” এর সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিনকে তার এই আমন্ত্রণ পত্রের জন্য ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং পাশাপাশি “দৈনিক শুভ বার্তা” এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে মৌখিকভাবে দৈনিক শুভ বার্তাকে শুভেচ্ছা, অভিবাদন ও শুভকামনা জানিয়েছেন।

