একজন বীরের চিরবিদায়!!

শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
১১ জানুয়ারী ২০২২ইং, ০২:৫০ মিনিট
ছবিঃ সংগৃহিত
গতকাল ১০ই জানুয়ারী ২০২২ইং রোজ সোমবার নিজ বাস ভবনে লন্ডনস্থ সিলেটের কানাইঘাট উপজেলার এক উজ্জ্বল নক্ষত্র ও কৃতিসন্তান, সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং ইউপির সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও লন্ডনের বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ও মার্জিত ব্যক্তিত্ব কমান্ডার জনাব ফয়জুর রহমান সাহেবের ইন্তেকাল হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
উল্লেখ্য যে- জনাব ফয়জুর রহমান সাহেব দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত কারণে গুরুতর ভাবে অসুস্থ ছিলেন। জনাব ফয়জুর রহমান সাহেবের মৃত্যুতে বাংলাদেশ ও লন্ডনের পুরো বাংলাদেশী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন গুণী এই মানুষটিকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।
