সালমানের প্রতি আমার প্রথম দিকের ধারণা ভালো ছিল না- আমির খান

 

শুভ বার্তা বিনোদন ডেস্কঃ-
১৫ জানুয়ারী ২০২২ ইং, ০২:৫৬ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

গত তিন দশক ধরে বলিউড মাতিয়ে চলেছেন তিন খান— শাহরুখ, আমির ও সালমান। তিনজনই উপহার দিয়ে গেছেন একের পর এক সুপারহিট সিনেমা। ক্যারিয়ার নিয়ে একে অপরের তুমুল প্রতিদ্বন্দ্বী হলেও তিনজনের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। একে অপরের বিপদে এগিয়ে আসেন প্রায়ই।

তবে সালমানকে নিয়ে একবার বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন আমির খান। মিস্টার পারফেক্টশনিস্ট জানান, শুরুর দিকে সালমানকে খুবই রূঢ় এবং বিবেচনাহীন বলে মনে হয়েছিল তার কাছে। যদিও পরে সালমানকে নিয়ে আমিরের ধারণা বদলে যায়। কমেডি ফিল্ম ‘আন্দাজ আপনা আপনা’ -তে একসঙ্গে কাজ করেছিলেন সালমান ও আমির। সিনেমাটিকে বলিউড ইন্ডাস্ট্রির কালজয়ী কমেডি ফিল্ম বলে আখ্যা দিয়েছেন অনেকে। সিনেমার প্রতিটি দৃশ্যই ছিল হাস্যরসে ভরপুর, সালমান ও আমিরের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

 

কিন্তু পরে আমির জানালেন, সালমানের সঙ্গে সেই ছবিতে তার কাজের অভিজ্ঞতা খুব সুখকর ছিল না। কফি উইথ করন শো-তে এসে নিজের অসন্তোষের কথা জানান আমির। কিন্তু সময়ের সঙ্গে বলি ভাইজানের প্রতি আমিরের এই ধারণা বদলায়। ২০০২ সালে তার প্রথম স্ত্রী রীনা দত্তের বিবাহবিচ্ছেদের সময় মানসিক অবসাদে ভুগছিলেন আমির। তখন সালমানই তার পাশে দাঁড়ান। সাহস ও শক্তি জুগিয়েছিলেন।

 

সে যাই হোক, এই মুহূর্তে নিজের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত আমির। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। অপরদিকে সালমনের ঝুলিতে রয়েছে একাধিক ছবি। তবে সবথেকে বেশি উন্মাদনা রয়েছে ‘টাইগার থ্রি’ নিয়ে। আপাতত ঐ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। গুঞ্জন রয়েছে, আমিরের ‘লাল সিং চড্ডা’ ছবিতে ক্যামিও চরিত্রে ধরা দেবেন সালমান। সেটি হলে পর্দায় সালমান-আমিরকে আবারও একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকেরা। তো দেখা যাক, শেষ পর্যন্ত দর্শকদের ভাগ্যে কি জুটে!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *