না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের আরো এক সংগীত কিংবদন্তি বাপ্পি লাহিড়ী !!!

শুভ বার্তা অনলাইন ডেস্কঃ-
১৬ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২১:২৯ মিনিট
ছবিঃ সংগৃহিত

আজ ১৬ই ফেব্রুয়ারী ২০২২ইং রোজ বুধবার হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ও কিংবদন্তি সুরকার ও সিঙ্গার বাপ্পি লাহিড়ী।

কিংবদন্তি বাপ্পি লাহিড়ীর গানে যুগে যুগে কত খ্যাতিমান মানুষজন যে মুগ্ধ হয়েছিলেন তার কি কোন হিসেব আছে কারো কাছে? তা হয়তো নেই। তবে তিনি যে কৃর্তি গুলো রেখে গেছেন তা রয়ে যাবে যুগে যুগে এ পৃথিবীতে।

শোনা যায়- বাপ্পি লাহিড়ীর গানে মুগ্ধ ছিলেন খোদ ফুটবল যাদুকর ম্যারাডোনাও। ‘জিমি জিমি জিমি আজা আজা আজা’ সহ বাপ্পি লাহিড়ীর আরো বেশ কয়েকটি গানের জন্য খোদ ম্যারাডোনা নাকি ভক্ত ছিলেন বাপ্পি লাহিড়ীর।

বাপ্পি লাহিড়ী সংগীতের ভুবন কাঁপিয়ে শেষ পর্যন্ত ভারতের রাজনীতিতেও নিজের নাম লেখান। ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি।

তথ্য আছে – বাপ্পি লাহিড়ী স্বর্ণ, রৌপ্য এমনকি ডায়মন্ডের গহণা গাটির প্রতি খুবই দুর্বল ছিলেন। তার নিজের সঞ্চিত ভান্ডারে অনেক স্বর্ণ, রৌপ্য ও ডায়মন্ডের গহণা গাটি ছিল এবং এখনো আছে। কেননা এগুলো যে ছিল বাপ্পি লাহিড়ীর খুবই প্রিয় ও নিজস্ব তৈরী করা স্টাইল। আর তাই বাপ্পি লাহিড়ী সবসময় বিভিন্ন নামীদামী স্বর্ণ, রৌপ্য ও ডায়মন্ডের গহণা গাটি পরিধান করতেন।

বিশ্ববাসী আর হয়তো সরাসরি লাইভে শুনতে পাবেন না কিংবদন্তি বাপ্পি লাহিড়ীর ডিস্কো কিংবা ক্লাসিক্যাল সুর ও সংগীত। কিন্তু বাপ্পি লাহিড়ীর অমর কৃর্তি গুলো যে যুগ যুগ ধরে রয়ে যাবে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অসংখ্য শ্রোতা ও ভক্তদের মাঝে। ওপারে ভালো থাকুন সুপ্রিয় বাপ্পি লাহিড়ী, খুব!! খুব বেশী।

লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *