বাংলাদেশের জাতীয় নির্বাচন বিষয়ে ভারত কোনো ধরনের হস্তক্ষেপ করবে নাঃ বিক্রম কুমার দোরাইস্বামী
শুভ বার্তা ডেস্কঃ-
২০ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ০১:০৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মিঃ বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন যে- “বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।”
ভারতীয় হাইকমিশনার আরো বলেছেন যে- “বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নেই।”
মিঃ দোরাইস্বামী আরো বলেছেন যে- “ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। বাংলাদেশের প্রজাতন্ত্র দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর দরগাহ শরিফে গিলাফ হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সঙ্গেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তার বাবা সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ শরিফে ভারত সরকারের পক্ষ থেকে তার মাজার শরিফে এই গিলাফ চড়ানো হয়েছে। ভারত সবসময়ই বাংলাদেশের নিঃস্বার্থ বন্ধু হয়েই পাশে থাকতে চায়।”
শনিবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়িতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

