ইউক্রেন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন ৬ লাখ মানুষ

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০১ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহিত

চলমান ইউক্রেন-রাশিয়া মধ্যকার উত্তেজনাকর যুদ্ধের মধ্যেই যুদ্ধ থেকে বাঁচতে ছয় লাখের বেশি নাগরিক ইউক্রেন ছেড়েছেন। মঙ্গলবার জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই তথ্য জানায়। ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টো জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান যে- “২৪ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী ছয় লাখ ৬০ হাজারের বেশি বেসামরিক নাগরিক দেশটি ছেড়েছেন।”

 

তিনি আরো জানান যে- “ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশের জন্য মানুষ ৬০ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেছে। অপরদিকে রুমানিয়া সীমান্তে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মানুষের সারি দেখা গেছে। উল্লেখ্য যে- গত ১৭ ফেব্রুয়ারী থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ঐ অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারী রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হয় পূর্ণ মাত্রায় যুদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *