রাশিয়ার ওপর আরো শক্ত নিষেধাজ্ঞা দেওয়া হতে পারেঃ ইইউ
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৪ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২৩:৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান সম্মুখ যুদ্ধ প্রায় শেষের দিকে হলেও ইউক্রেনের নতুন হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির চিত্র দেখে পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে ইইউ বা ইউরোপীয়ান ইউনিয়নও নতুন করে উত্তেজিত হয়ে উঠেছেন। ইইউ এর মুখপাত্ররা জানিয়েছেন যে- “ইউক্রেন ও তার নাগরিকদের উপর এমন অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞের জন্য তারা রাশিয়ার ওপর আরো শক্ত নিষেধাজ্ঞায় চলে যেতে পারেন।”
এদিকে বিবিসি জানিয়েছে যে- “বুচাসহ কিয়েভের আশপাশের শহর, গ্রাম থেকে রুশ সৈন্য প্রত্যাহারের পর শনিবার থেকে বেসামরিক লোকজনের লাশ এবং গণকবরের যেসব ছবি, ফুটেজ ইউক্রেনের পক্ষ থেকে দেয়া হচ্ছে, তা নিয়ে পশ্চিমা দেশগুলোতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।”
বিবিসি আরো জানিয়েছেন যে- “এগুলো দেখে পশ্চিমা দেশগুলোতে অর্থাৎ ইইউ চিন্তা ভাবনা করছে রাশিয়ার ওপর আরো শক্ত নিষেধাজ্ঞা জারি করতে এবং ইউক্রেনকে আরো বেশী করে সামরিক সহযোগিতা প্রদান করতে।”
বিবিসি আরো জানিয়েছে যে- “ফরাসি প্রেসিডেন্ট যিনি যুদ্ধ শুরুর আগে থেকেই নিয়মিত প্রেসিডেন্ট পুতিনের সাথে যোগাযোগ রেখে চলেছেন, তিনিও বলেছেন রুশ সৈন্যরা যে গণহত্যা করেছে তার প্রমাণ দেখা যাচ্ছে। আর তাতে রাশিয়ার বিষয়ে এখন আমাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে।”

