বৃহত্তর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় জন-জীবন বিপর্যস্ত !!!
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ সংগৃহীত
সাম্প্রতিক সময়ে বৃহত্তর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে বন্যায় সিলেট জেলা ও সিলেট নগরীর অবস্থা যাচ্ছে-তাই অবস্থা হয়েছে। পুরো জেলা তছনছ করে দিয়ে ধীর গতিতে নামছে বানের পানি।

গত ২৪ ঘণ্টায় পানি নামার গতি ছিল খুব কম। ফলে বেশিরভাগ এলাকা এখনো প্লাবিত। এতে পানিবন্দি থাকা বানভাসিদের দুর্ভোগের শেষ নেই। শনিবার সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে- “মহানগরীর আংশিক, জেলার ১৩টি উপজেলা ও পাঁচটি পৌরসভায় তিন লাখ ৮৯ হাজার ৩২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।”

পরিসংখ্যান মতে- এবারের বন্যায় বৃহত্তর সিলেটে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ হাজার ১৫০টি বাড়ি-ঘর। ফসল নষ্ট হয়েছে ২৮ হাজার ৯৪৫ হেক্টর জমির। এদিকে, সিলেট নগরী ও আশপাশের এলাকায় গত তিন থেকে চার দিনে বন্যার পানি অনেকটাই কমেছে। পানি কমতে শুরু করায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে বর্তমানে রাস্তাঘাটে জমে থাকা বন্যার ময়লা পানি থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। ফলে নতুন করে পানি বাহিত বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হবার শঙ্কা সর্বত্র দেখা দিয়েছে।

