বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ
মোঃ সাহাব উদ্দিন
ছবিঃ সংগৃহীত

গত ০১লা জুলাই ২০২২ইং রোজ শুক্রবার ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও সৌন্দর্যপূর্ণ দেশ পর্তুগালে সফরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী মিঃ ড. জোয়াও গোমেজ ক্রাভিনহোর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে- বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার এবারের এই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকাটিই হচ্ছে দু’দেশের মধ্যকার প্রথম কোন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আর দু’দেশের মধ্যকার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকটি অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে।

 

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে পর্তুগালের একটি স্থায়ী দূতাবাস খোলার বিষয়ে জোর দেন। কেননা এর ফলে দু’দেশের মধ্যকার বাণিজ্যিক ও অন্যান্য সহযোগীতার সম্পর্ক আরো উন্নত ও বেগবান হবে তার ধারণা । পাশাপাশি পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা তাদের আত্মীয় স্বজন নিয়ে আসার ক্ষেত্রে অথবা ছাত্র কিংবা অন্যান্য ক্যাটাগরির ভিসায় কেউ পর্তুগালে আসতে চাইলে তাদের ভিসা আবেদনের ক্ষেত্রে বিষয়টি খুবই সহজ-সাধ্য হবে।”

জবাবে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী মিঃ ড. জোয়াও গোমেজ ক্রাভিনহোর জানিয়েছেন যে- “বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত বিষয়গুলো তিনি এবং তার সরকার গুরুত্বের সাথে বিবেচনা করে দেখবে। পর্তুগাল গণতন্ত্রে গভীরভাবে বিশ্বাসী একটি দেশ। গণতান্ত্রিক ধারা বজায় রেখে পর্তুগাল বিশ্বের সবগুলো দেশের সাথেই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চায়। বাংলাদেশও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। পর্তুগাল বাংলাদেশের সাথে সামনের দিন গুলোতে আরো ব্যাপকভাবে বাণিজ্যিক ও অন্যান্য সম্পর্কগুলো উন্নয়নে বেশ আগ্রহী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *