বেগম খালেদা জিয়া নিয়মিত মেডিকেল চেকআপ শেষে বাসায় ফিরছেন !!!

শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী জনাবা বেগম খালেদা জিয়া তার নিয়মিত মেডিকেল চেকআপ শেষে বাসায় ফিরছেন। সোমবার রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

উল্লেখ্য যে- সোমবার বিকেল ৪টার দিকে তিনি তার গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়ে পৌণে ৫টার দিকে সেখানে পৌঁছান। পরে সন্ধ্যা ৭টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার আগে ফিরোজার সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আমান উল্লাহ আমান দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। এখন তিনি সেই সাজার মধ্যে আছেন। তিনি এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত।”

তিনি আরো বলেছেন যে- “চিকিৎসা পাওয়া যে মৌলিক অধিকার, সেটা থেকেও তিনি বঞ্চিত। চিকিৎসকরা বলেছেন ওনাকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান। এই দেশগুলোতে তার রোগের চিকিৎসা আছে। বারবার পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সরকারকে। কিন্তু সরকার তাকে কোনোভাবেই বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছেন না। আমরা এ বিষয়ে আবারো সরকারের সুদৃষ্টি কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *