আইসিসির বর্ষসেরা একাদশে বাংলাদেশের মুস্তাফিজ!!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
২০ জানুয়ারী ২০২২ইং, সময়ঃ ০০:২২ মিনিট
ছবিঃ সংগৃহিত
আইসিসির এবারের বর্ষসেরা একাদশে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। গত বছরটা বেশ ভালোই কেটেছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। বছরজুড়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেছেন ২০ ম্যাচ, তুলে নিয়েছেন ২৮ উইকেট। যার গড় দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩৯-এ। আর ওভারপ্রতি দিয়েছেন ৭ রান। কাটার মাস্টারের এই অসামান্য সাফল্যেরই স্বীকৃতি মিললো বুধবার। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে একমাত্র বাংলাদেশী হিসেবে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ।
দুর্বোধ্য বোলিং নৈপুণ্যের কারণে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে তার জায়গা হলেও সেই তালিকায় নেই সাকিব-মুশফিকদের কেউই। শুধু তাই নয়, প্রতিবেশী দেশ ভারতের কোনো ক্রিকেটারও জায়গা পাননি এই একাদশে। সেই সাথে বিশ্বকাপ ফাইনালিস্ট নিউজিল্যান্ড দল থেকেও কেউ জায়গা পাননি বর্ষসেরাদের এই তালিকায়।
আইসিসির বর্ষসেরা একাদশে আছে আরও চমক। বর্ষসেরাদের তালিকায় গেল বছর বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দল থেকে স্থান পেয়েছেন মিচেল মার্শ ও জশ হেইজেলউড। এই দল থেকেও আর কেউ স্থান পাননি বর্ষসেরাদের তালিকায়। তবে এখানেই চমকের শেষ নয়। সেই অজিদের কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া পাকিস্তান থেকে স্বপ্নের এই একাদশে স্থান পেয়েছেন তিন ক্রিকেটার। পাক অধিনায়ক বাবর আজমের সাথে সেখানে আছেন মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। আবার একই বছর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়া দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটারও আছেন এই একাদশে। এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরাইজ শামসি। কোনো দেশ থেকে একাদশে স্থান পাওয়া সর্বোচ্চ সংখ্যা এটি।
আইসিসির বর্ষসেরা একাদশে স্থান পাবার প্রতিক্রিয়ায় দেশের গণমাধ্যমকে মুস্তাফিজ জানিয়েছেন যে-” আমি খুবই খুশী, এমন খবরে খুশী না হয়ে কি কোন উপায় আছে, বলুন??”
