ক্রিকেট মাঠে প্রকাশ্যে আফগান ক্রিকেটারের ধূমপান!!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
০৪ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২২:৩৯ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

ঢাকার ক্রিকেট মাঠে প্রকাশ্যে ধূমপান করেছেন আফগানিস্তানের এক ক্রিকেটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার অবাক করার মত কাণ্ড ঘটিয়েছেন ঢাকার হয়ে খেলা আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ।
আফগানিস্তানের বিধ্বংসী এ ওপেনারকে মিরপুরের মাঠে প্রকাশে ধূমপান করতে দেখা যায়।

শেহজাদের এমন অখেলোয়াড়সূলভ আচরণের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে সতর্ক করে দিয়েছেন -যাতে ভবিষ্যতে এমনটি আর না করেন। শুক্রবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ও কুমিল্লার। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।
দীর্ঘ অপেক্ষার পর কিছু সময়ের জন্য বৃষ্টি থামার পর মাঠে আসেন খেলোয়াড়রা। তখন বেরিয়ে আসেন শেহজাদও।

মাঠে নেমে তিনি কথা বলতে থাকেন তার স্বদেশী দুই আফগান ক্রিকেটার ফজল হক ফারুকি ও করিম জানাতের সঙ্গে। সেই সময়ে কথা বলার পর পকেট থেকে ইলেকট্রিক সিগারেট বের করে তা ফুঁকতে থাকেন শেহজাদ। যা ধরা পড়ে ক্যামেরায়। তাছাড়া তার ঢাকার সতীর্থরাও বিষয়টি খেয়াল করেন। পরে এ ব্যাপারে বিসিবি থেকে তাকে সতর্ক করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *